Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত

BN DESK
09 October 2025, 07:58 PM পড়তে ১ মিনিট
ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে ওঠার সিঁড়ি) চাকা মেরামতের সময় চাকা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিয়মিত মেরামত কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

এসময় দুজন আহত হন। গুরুতর অবস্থায় একজনকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানেই মারা যান। মৃত্যুর বিষযটি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফ আহমদ।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রোম্মান (২০)। তিনি সিলেটের সাহেবের বাজার এলাকার বাসিন্দা। আহত আরেক যুবকের নাম এনামুল। তিনি মহালদি এলাকার বাসিন্দা।

নিয়মিত মেরামত কাজ করার সময় এ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের দুজন কর্মী দুর্ঘটনার শিকার হন বলে নিশ্চিত করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

তিনি বলেন, এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান কাজটি করার সময় হঠাৎ কোনো কারণে এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন আহত হন। সঙ্গে সঙ্গে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাফিজ আহমদ বলেন, এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুঃখজনক ঘটনা।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত

B
BN DESK | 31 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার