Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কত টাকা অনুদান পেলো এনসিপি

BN DESK
10 October 2025, 02:17 PM পড়তে ১ মিনিট
কত টাকা অনুদান পেলো এনসিপি

সদ্য শুরু হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রাউডফান্ডিং উদ্যোগ ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ ঈদের ছুটির মধ্যে বেশ সাড়া পেয়েছে। গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে ৩ হাজার ২৬৫ জন নাগরিক মিলিতভাবে মোট ১৩ লাখ ৮১ হাজার আটশত ১০ টাকা অনুদান পাঠিয়েছেন। এমন তথ্য নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ।

বুধবার (১১ জুন) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য জানান। কোষাধ্যক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সংগৃহীত অনুদানের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার টাকা এনসিপি’র ওয়েবসাইটের মাধ্যমে, ৪ লাখ ৯৮ হাজার ২১৪ টাকা সিটি ব্যাংকের মাধ্যমে এবং ১ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে জমা পড়েছে।

সাইফ মোস্তাফিজ তার পোস্টে প্রবাসে বসবাসরত বাংলাদেশি ভাইবোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা এই ক্রাউডফান্ডিংয়ে অনুদান দেওয়ার জন্য যোগাযোগ করছেন। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রবাসীরাও এনসিপি’র ওয়েবসাইটে (ফড়হধঃব.হপঢ়নফ.ড়ৎম) অনুদান পাঠাতে পারবেন। পোস্টে অনুদানদাতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে তাদের ওয়েবসাইট এবং অন্যান্য মাধ্যমগুলোতে আরও বেশি সমর্থন পাওয়া যাবে। ক্রাউডফান্ডিংয়ের আপডেট বিষয়ে মোস্তাফিজ বলেন, জনগণের যে আমানত আমাদের কাছে আসছে স্বচ্ছ রাজনীতির জন্য, সেটা নিশ্চিত করার জন্য আমরা নিয়মিত আপডেট দেব। এনসিপি’র ওয়েবসাইটেই ধীরে ধীরে ক্রাউড ফান্ডিং, আয়-ব্যয়সহ সকল আপডেট অটোমেটেড পাওয়া যাবে। এর আগে, গত বুধবার (৪ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটের এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউডফান্ডিং কার্যক্রমের ঘোষণা দেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন। ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

কত টাকা অনুদান পেলো এনসিপি

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার