Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কত ভোট পেলেন গিয়াস উদ্দিন তাহেরী

BN DESK
02 September 2026, 01:14 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আলোচিত ইসলামিক বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী পরাজিত হয়েছেন। ইসলামি ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নিলেও শেষ পর্যন্ত  লাখো ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।এ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি, শিল্পপতি এসএম ফয়সল। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলোচিত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। 

১১-দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব হেভিওয়েট প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৪৪৬ ভোট।  নির্বাচনে ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছেন।

অন্যদিকে তাহেরীকে নিয়ে প্রচার ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা থাকলেও শেষ পর্যন্ত বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন।হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন।  ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৯৭টি, যা মোট ভোটারের ৫৬ দশমিক ১০ শতাংশ।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

কত ভোট পেলেন গিয়াস উদ্দিন তাহেরী

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার