Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কনকা ১০০" গুগল মিনি এআই টিভির মোড়ক উন্মোচন

BN DESK
05 September 2026, 07:53 AM পড়তে ১ মিনিট

দেশের বাজারে আসছে বিশ্বখ্যাত ব্র্যান্ড কনকার নতুন প্রজন্মের কনকা গুগল টিভি (Mini AI LED TV)|   দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদন ও বিপণনকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন নতুন এই টিভি সিরিজ বিপণনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে। এখন থেকে ইলেক্ট্রো মার্ট এর সকল রিটেইল শো-রুম এবং পার্টনার শো-রুমে নতুন কনকা গুগল টিভি পাওয়া যাবে। এই কনকা টিভি সিরিজটি বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে ক্রেতা সাধারনের আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ক্রেতা সাধারনের আধুনিক প্রযুক্তির সুবিধা প্রদান এবং আগামী ফুটবল বিশ্বকাপকে রাঙিয়ে তুলতে ইলেক্ট্রো মাট এই অত্যাধুনিক সিরিজ বিপণন শুরু করেছে।

অনুষ্ঠানের শুরুতে গ্রুপের ডিএমডি মোঃ নুরুল আফছার আগত পার্টনার ও অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রিমিয়াম সেগমেন্টের এই অত্যাধুনিক কনকা টিভি দেশের প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের জন্য এক নতুন অভিজ্ঞতার দুয়ার উন্মোচন করবে। Live Limitless স্লোগানকে সামনে রেখে আনা এই ১০০" গুগল টিভিতে রয়েছে 288Hz এআই রিফ্রেজ রেইট যা নিশ্চিত করে Ultra Smooth Motion। ফলে স্পোর্টস, অ্যাকশন মুভি কিংবা গেমিংÑসব ক্ষেত্রেই মিলবে অসাধারণ মসৃণ ও বাস্তবসম্মত ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
চিত্রমানের উৎকর্ষতায় যুক্ত হয়েছে 576 Zone Local Dimming  এবং 1000 Nits Peak Brightness, যা নিশ্চিত করে Deeper Blacks  ও Brighter HDR। এর ফলে অন্ধকার দৃশ্য হবে আরও গভীর, আর উজ্জ্বল দৃশ্য হবে আরও প্রাণবন্ত। পাশাপাশি Color Gamut ≥130% প্রযুক্তি মিলিয়ন রিচ কালার প্রদর্শনের মাধ্যমে প্রতিটি ফ্রেমকে করে তোলে জীবন্ত ও প্রিমিয়াম মানের। অডিও পারফরম্যান্সে রয়েছে Up to 200W Dolby Audio, যা ঘরেই তৈরি করবে সিনেমা হলের মতো শক্তিশালী সাউন্ড অভিজ্ঞতা। এছাড়াও 4K Ultra HD  রেজুলেশন নিশ্চিত করছে ক্রিস্টাল-ক্লিয়ার ছবি, আর বিল্ট-ইন Voice Control ফিচারের মাধ্যমে শব্দ নিয়ন্ত্রণ করা যাবে। গ্রাহকদের বাড়তি আস্থার জন্য এই ১০০ ইঞ্চি কনকা গুগল টিভির প্যানেলে থাকছে ৪ বছরের ওয়ারেন্টি।

ইলেক্ট্রো মার্ট বিশ্বাস করে বিশেষ বৈশিষ্ঠ্য সম্বলিত কনকা টিভির এই সিরিজ দেশের সকল ক্রেতা সাধারণের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হবে। এই নতুন সিরিজের মোড়ক উম্মোচন অনুষ্ঠানটি ইলেক্ট্রো মার্ট লিমিটেড এর গুলশান কর্পোরেট অফিসে বিগত ০৫/০৩/২০২৬ইং তারিখে সম্পূর্ণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ডিএমডি মোঃ নুরুল আফছার, মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ-উন-নেওয়াজ, বিক্রয় ও বিপণন জিএম মাহমুদুন নবী চেীধুরী, এনএসএম জুলহাক হোসাইন সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

কনকা ১০০" গুগল মিনি এআই টিভির মোড়ক উন্মোচন

B
BN DESK | 07 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার