Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কমলগঞ্জে নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 01:53 AM পড়তে ১ মিনিট
কমলগঞ্জে নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসিদ আলীকে কামুদপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ৯।

সোমবার (৪ নভেম্বর) রাতে মাধবপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০২২ সালে ইউপি নির্বাচন চলাকালে চেয়ারম্যান প্রার্থী আসিদ আলী তার দলবল নিয়ে এটিএন নিউজের ক্যামেরা পারসন হোসেন বখত নিউজ সংগ্রহ করতে গেলে তার গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করেন। এছাড়াও আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় সরাসরি জড়িত ছিলেন তিনি। 

মামলার তদন্তকারী কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, সোমবার রাতে র‌্যাব-৯ অভিযান চালিয়ে চেয়ারম্যান আসিদ আলীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেকার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় কয়েটি মামলা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

কমলগঞ্জে নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার

B
BN DESK | 05 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার