Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কলমাকন্দায় খালের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

BN DESK
10 May 2026, 10:24 PM পড়তে ১ মিনিট

নেত্রকোনার কলমাকন্দায় বাড়ির সামনের খালের পানিতে ডুবে তাইফা মণি নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (১০ মে) রবিবার সকালে উপজেলার পোগলা ইউনিযনের দক্ষিণ শুনই গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের তরিকুল ইসলাম ও রুবী আক্তার দম্পত্তির একমাত্র কন্যা। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বাড়ির সামনে উঠানে বসে খেলছিল তাইফা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের একটি খাল থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেম বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

কলমাকন্দায় খালের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

B
BN DESK | 10 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার