Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

BN DESK
10 October 2025, 07:35 AM পড়তে ১ মিনিট
কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামিল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জামিল ওই ফিসারিতে বেতনভুক্ত কর্মচারী ছিলেন।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের চন্দনকান্দি গ্রামে একটি ফিসারিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জামিল ওই গ্রামের মো. জামালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের হায়দুলের একটি ফিসারিতে বেতনভুক্ত কর্মচারী ছিলেন জামিল। বৃহস্পতিবার দুপুরে মাছের দেখাশোনা করতে জামিল ফিসারিতে যায়। পরে সেখানে স্থাপিত বৈদ্যুতিক সেচ পাম্পে অসাবধাণতাবশত তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। এরপর জামলিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মো. জামিলের মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

B
BN DESK | 05 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার