Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কলমাকান্দায় খালে পড়ে শিশুর মৃত্যু

BN DESK
01 September 2026, 05:49 PM পড়তে ১ মিনিট
কলমাকান্দায় খালে পড়ে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় খালের পানিতে ডুবে মো. মোস্তফা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার কয়রাখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

মোস্তফা সদর ইউনিয়নের কয়রাখালী গ্রামের জহিরুল ইসলাম ও সালমা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলার সময় মোস্তফা বাড়ির পূর্ব পাশের খালে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাবা জহিরুল খালে সন্তানকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত মোস্তফাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

কলমাকান্দায় খালে পড়ে শিশুর মৃত্যু

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার