Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কলমাকান্দায় পাওনা টাকার চাওয়ায় প্রতিপক্ষের হামলায় কৃষি শ্রমিকের মৃত্যু

BN DESK
18 May 2026, 02:20 AM পড়তে ১ মিনিট

নেত্রকোনার কলমাকান্দায় পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় বাবুল মিয়া নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ রবিবার (১৭ মে) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বাবুল মিয়া (৬২) বড়দল পূর্বপাড়া গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে ও পেশায় কৃষি শ্রমিক।

পরিবারের বরাতে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, শ্রমিক বাবুল মিয়া প্রায় ২৫ দিন আগে ধান কাটার শ্রমের মজুরি বাবদ ১৫ হাজার টাকা পাওনা ছিল একই গ্রামের হাবিবুর রহমানের কাছে। রবিবার সকালে বাবুল মিয়ার ছেলে মো.সিরাজুল ইসলাম পাশের একটি জমিতে শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। এ সময় হাবিবুর রহমানের সঙ্গে দেখা হলে তিনি পাওনা টাকা চান। একপর্যায়ে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। এসময় হাবিবের সঙ্গে থাকা সাদ্দাম, মোস্তাকিম ও মোজাকিমসহ ছেলেকে মারধর করতে দেখে বাবুল মিয়া এগিয়ে গেলে তাকেও তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মামালা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

কলমাকান্দায় পাওনা টাকার চাওয়ায় প্রতিপক্ষের হামলায় কৃষি শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার