Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কলাপাড়ায় ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
01 September 2026, 06:54 PM পড়তে ১ মিনিট
কলাপাড়ায় ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় সোহেল সিকদার (৩৭) নামে এক ইজিবাইক চালকের ঝুলান্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৪ মার্চ) সকালে পৌর শহরের বাদুরতলী স্লইজগেট এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত সোহেল শিকদার পটুয়াখালী জেলার বদরপুর গ্রামের গনি শিকদারের ছেলে। 

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, সোহেল সিকদার কলাপাড়া পৌর শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। মঙ্গলবার সন্ধ্যায় তার স্ত্রীর সঙ্গে পারবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে রাতের খাওয়া দাওয়া শেষে  পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাত চারটার দিকে স্ত্রী সুমি বেগম সেহরি খাওয়ার জন্য উঠে তার স্বামী সোহেলকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে পাশের রুমে তার স্বামীকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস অবস্থায় দেখতে পায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সোহেলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

কলাপাড়ায় ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 05 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার