Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  ঢেউটিন বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি 

BN DESK
05 September 2026, 09:32 AM পড়তে ১ মিনিট
কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  ঢেউটিন বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি 

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে ঘূর্ণিঝড় রিমালে কলাপাড়া উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টেউটিন বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ৩১ মে ২০২৫ইং তারিখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ মিলনায়তনে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ২৪০ জন প্রত্যেককে দুই বান করে এ ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের প্রভাষক ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক এর পরিচালক  ইঞ্জিনিয়ার মো: তৌহিদুর রহমান (সিআইপি) উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আলামীন, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মো: মশিউর রহমান চমক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. তানজিবা রহমান, জুম ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এন্ড ট্রেনিং সেন্টার এর চেয়ারম্যান মোহাম্মদ আহসানুল কবির ভূঁইয়া এবং সিনিয়র সাংবাদিক বদরুল আলম নাবিল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, শাহজালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এফএভিপি মোহাম্মদ তরিকুল ইসলাম হিরন এবং পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট বিভাগের এফইও জনাব এস এম কবির হোসেন-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  ঢেউটিন বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি 

B
BN DESK | 01 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার