Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে দুই যুবক আটক

BN DESK
01 September 2026, 06:55 PM পড়তে ১ মিনিট
কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে দুই যুবক আটক

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে মাকসুদ মজুমদার (৩৯) ও মনির হোসেন (৩৭) নামের দুই যু্বককে গ্রেপ্তার করেছে পুলিশ । গতকাল রবিবার (৯ মার্চ) দিবাগত মধ্যরাতে নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের সর্দার বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

আটককৃত মনিরের বাড়ি সুলতানগঞ্জ ও মাকসুদের বাড়ি নীলগঞ্জ গ্রামে।


থানা পুলিশ ও স্থানীয়রা জানান , রাত একটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ১০ থেকে ১২ জনের ডাকাতদল সরদার বাড়িতে ঢোকে। ওই বাড়িতে অন্তত  ৭ টি বসতঘর রয়েছে। এক পর্যায়ে মাকসুদ ও মনির নীল কান্তি সরদারের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে । এসময় পাশের ঘরের লোকজন দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গিয়ে ওই ঘর থেকে তাদের দুজনকে পাকড়াও করে। এসময় বাকিরা পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মাকসুদ মজুমদার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন চুরি ডাকাতির ঘটনায় আগে থেকেই পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে । আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে দুই যুবক আটক

B
BN DESK | 10 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার