Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কলাপাড়ায় নিজ ঘর থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
10 October 2025, 01:59 AM পড়তে ১ মিনিট
কলাপাড়ায় নিজ ঘর থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় পশ্চিম মধুখালী গ্রামের নিজ ঘর থেকে শিক্ষার্থী নাসিমা আক্তারের (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

মৃত নাসিমা আক্তার এ বছর মধুখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

জানা গেছে, ঘটনার দিন নাসিমার বাবা মোজাম্মেল হক নিজের কাজে বরিশাল যান। দুপুরে মা নাজমা বেগম সবাইকে নিয়ে দুপুরের খাওয়ার পর পারিবারিক বিষয় নিয়ে মেয়েকে একটু বকাঝকা করেন। 

এরপর সন্ধ্যার একটু আগে ছোট ছেলে ইয়াসিনকে নিয়ে পাশের বাড়িতে যান। ঘণ্টাখানেক পরে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। জানালার ফাঁক দিয়ে দেখেন তার মেয়ে বারান্দার আড়ার সঙ্গে ঝুলে আছে। মা ও ভাইয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করেন।

স্থানীয় চৌকিদার রাত ১০টার দিকে থানায় খবর দেন। কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে থানায় নিয়ে যায়।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

কলাপাড়ায় নিজ ঘর থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার