Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৪

BN DESK
03 September 2026, 09:54 PM পড়তে ১ মিনিট

পটুয়াখালীর কলাপাড়ায় মালয়েশিয়ান প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর এবং ছেলেকে গুলি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় ডাকাতরা।

আজ শুক্রবার(১৪ আগস্ট) আনুমানিক রাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই প্রবাসীর স্ত্রী মোসা রুমা বেগম জানান, তার স্বামী মহিন হাওলাদার মালয়েশিয়ায় অবস্থান করছেন। রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে ৩টার দিকে পাঁচ থেকে ছয় জনের সদস্যের ডাকাত দল বাড়ির দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। দলের আরও কয়েকজন সদস্য বাইরে পাহারায় ছিল। ঘরে ঢুকেই অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করতে থাকে।

এ সময় তার ছেলে নাইম(২২) বাধা দিলে ডাকাতরা তার হাঁটুতে গুলি করে। একপর্যায়ে দুই বছরের শিশু তাসরিফের মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারিতে থাকা স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও একটি আইফোন নিয়ে পালিয়ে যায়। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৪

B
BN DESK | 14 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার