Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কলাপাড়ায় বদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

BN DESK
19 March 2026, 04:03 PM পড়তে ১ মিনিট

পটুয়াখালীর কলাপাড়ায় সোহাগ (৪৫) নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সোহাগ পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার নতুন বাজার এলাকার বারেক সরদারের ছেলে। সে কলাপাড়া পৌর শহরে ভ্রাম্যমান কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও মৃতের স্বজনদের সূত্রে জানা যায়, সোহাগ প্রায় একমাস আগে তার শ্বশুর বাড়ি আমতলী থেকে ব্যবসার উদ্দেশ্যে কলাপাড়ায় আসেন। সর্বশেষ তিনদিন আগে স্ত্রী শিউলী বেগমের সঙ্গে তার মুডোফোনে কথা হয়। রাত নয়টার দিকে স্থানীয়রা ওই বাড়ি থেকে পঁচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। এসময় ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিলো। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দুই তালা থেকে লাশ উদ্ধার করে।

বাসার মালিক মোহাম্মদ লিটন জানান, গত এক মাস আগে কাপড় ও বিভিন্ন প্রকার কাঁচের মালামাল ব্যবসায়ী সোহাগ তার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। কিন্তু ঈদের পরে তার স্ত্রীকে নিয়ে আসার কথা ছিল। আজ হঠাৎ খবর পাই ওই বাসা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ওই ভাড়া বাসায় তিনি দোতালায় একাই বসবাস করতেন, এবং সেখানে তার ব্যবসার মালামাল রাখতেন।

মৃতের স্ত্রী শিউলি বেগম জানান, শবে কদরের নামাজের তিন দিন আগে তিনি কলাপাড়াতে এসেছেন। ঈদের আগে বাড়িতে যাওয়ার কথা ছিল। আজ বুধবার তার পচা গলা লাশ দেখলাম। কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানিনা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

কলাপাড়া থানার (তদন্ত) কর্মকর্তা মো, ইলিয়াস তালুকদার বলেন , ধারণা করা হচ্ছে অন্তত চার-পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে। মৃতদেহের অধিকাংশ পচন ধরেছে। আমরা লাশের সুরতহাল করে মর্গে প্রেরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। তবে পোস্টমর্টেম রিপোর্ট পেলেই তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এর আগে ধারণা করা যাচ্ছে না ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

কলাপাড়ায় বদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

B
BN DESK | 19 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার