Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাঁচা আমের আমসত্ত্ব বানাবেন যেভাবে

BN DESK
10 October 2025, 12:19 PM পড়তে ১ মিনিট
কাঁচা আমের আমসত্ত্ব বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক : আমসত্ত্ব আমাদের সবারই কম-বেশি খেতে ভালো লাগে। টক-ঝাল-মিষ্টি আমসত্ত্ব মুখে স্বাদ এনে দেয়। এই বৈশাখী ঝড়ে পড়ে যাওয়া কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে ফেলুন এখনই। বিস্তারিত জানাচ্ছেন রোকেয়া সুলতানা—

উপকরণ
> ১ কেজি আম
> আধা কাপ পানি
> ১ কাপ চিনি
> ১ চা চামচ মরিচের গুঁড়ো
> আধা চা চামচ টালা জিরার গুঁড়ো
> ১ চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো
> ১ চা চামচ বিট লবণ
> সরিষার তেল পরিমাণমতো।

বানানোর নিয়ম
প্রথমে আমগুলোকে ছুলে ধুয়ে নিতে হবে। তারপর ছোট ছোট টুকরো করে সেদ্ধ করতে হবে আধা কাপ পানি দিয়ে। সেদ্ধ হয়ে গেলে তা একটি ছাকনিতে ছেকে নিতে হবে। যদিও এ সময় আমে আস থাকে না। তবুও ছেকে নেওয়াই ভালো।

ছাকার পর যে তরল আম পাবেন, তা একটি কড়াইতে করে চুলায় বসিয়ে দিন। একে একে চিনি, মরিচের গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, জিরার গুঁড়ো ও বিট লবণ দিয়ে দিন।চুলার আঁচ মিডিয়ামে রেখে নাড়তে থাকুন। একটা সময় আমে থাকা পানি ও চিনি থেকে বের হাওয়া পানি শুকিয়ে যাবে। মিশ্রণটি রোদে শুকানোর জন্য প্রস্তুত হয়ে যাবে।

এরপর একটি থালায় সরিষার তেল মাখাতে হবে। মাখানো শেষ হলে মিশ্রণটি সুন্দরভাবে থালায় লেপে দিতে হবে। রোদে ২-৩ দিন শুকালেই আপনার পছন্দের আমসত্ত্ব পেয়ে যাবেন। এরপর আকারমতো কেটে কেটে খেতে পারবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

কাঁচা আমের আমসত্ত্ব বানাবেন যেভাবে

B
BN DESK | 13 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার