Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাঁঠালিয়ায় গভীর রাতে সিঁদ কেটে বিমা কর্মীর গোড়ালি কেটে দিলো দুর্বৃত্তরা

BN DESK
07 October 2025, 02:01 AM পড়তে ১ মিনিট
কাঁঠালিয়ায় গভীর রাতে সিঁদ কেটে বিমা কর্মীর গোড়ালি কেটে দিলো দুর্বৃত্তরা

ঝালকাঠির কাঁঠালিয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে বিমা কর্মীর পায়ের গোড়ালি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) দিনগত রাত ৩টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত এনজিও কর্মীর নাম মো. আব্দুল খালেক মোল্লা (৪০)। তিনি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কর্মরত এবং ওই এলাকার মৃত আব্দুর রহমান মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের সিঁদ কেটে ভেতরে ঢুকে খালেক মোল্লার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে পায়ের গোড়ালির রগ কেটে যায়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে ঘর থেকে কোনো মালামাল নেওয়া হয়নি।

পরে স্থানীয়রা তাকে আমুয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ধারালো অস্ত্রের কোপে তার পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা জানান, ‘বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

কাঁঠালিয়ায় গভীর রাতে সিঁদ কেটে বিমা কর্মীর গোড়ালি কেটে দিলো দুর্বৃত্তরা

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার