Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাকরাইলে আঞ্জুমান জে আর টাওয়ারে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন

BN DESK
05 September 2026, 10:01 AM পড়তে ১ মিনিট
কাকরাইলে আঞ্জুমান জে আর টাওয়ারে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন

কাকরাইলের আঞ্জুমান জে আর টাওয়ারে মার্কেন্টাইল ব্যাংকের একটি অত্যাধুনিক ‘সিআরএম বুথ’ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান গতকাল বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। এই ‘সিআরএম বুথ’ থেকে ব্যাংকের গ্রাহকরা প্রতিদিন ২৪ ঘন্টা নগদ টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। জমাকৃত টাকা স্বয়ংক্রিয়ভাবে মুহুর্তেই গ্রাহকের হিসাবে ক্রেডিট হবে। এছাড়াও  গ্রাহকগণ এই ‘সিআরএম বুথ’ থেকে মোবাইল রিচার্জ, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের পেমেন্ট, বিকাশ ক্যাশ আউট, পিন পরিবর্তন ও মিনি স্টেটমেন্ট সেবাও গ্রহণ করতে পারবেন।    

উদ্বোধনী অনুষ্ঠানে আঞ্জুমান মুফিদুল ইসলামের যুগ্ম পরিচালক (প্রশাসন) ড. মোঃ ফয়জুর রহমান ফারুকী, যুগ্ম পরিচালক (শাখা কার্যক্রম) মোঃ শামসুল আলম, মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসাইন; এসইভিপিবৃন্দ শাহ্ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, এসভিপি ও হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

কাকরাইলে আঞ্জুমান জে আর টাওয়ারে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন

B
BN DESK | 01 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার