Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কারাগারের ভেতরে সাবেক চেয়ারম্যানের কাছ থেকে ইয়াবা উদ্ধার

BN DESK
03 September 2026, 04:31 AM পড়তে ১ মিনিট
কারাগারের ভেতরে সাবেক চেয়ারম্যানের কাছ থেকে ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক:   বাগেরহাট কারাগারে বন্দি কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে ইয়াবা জব্দ করেছে কারা কর্তৃপক্ষ। 

সোমবার (৩ মার্চ) দুপুরে বাবুর ব্যাগ তল্লাশি করে এই মাদক জব্দ করে তারা। এ ঘটনায় বাবুসহ চার কারাবন্দিকে শাস্তি হিসেবে ডান্ডাবেড়ি পড়ানো হয়।

বাগেরহাট কারাগারের জেল সুপার শংকর কুমার মজুমদার এতথ্য নিশ্চিত করেছেন। 


ডান্ডাবেড়ি পড়ানো অন্যরা হলেন- বাদল শেখ, ইউসুফ শিকদার ও জসিম সরদার।


জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, “সন্দেহ হলে কারারক্ষীরা বিষয়টি আমাদের জানায়। পরে মেহেদী হাসান বাবুর ব্যাগ তল্লাশি করে তিন পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেলকোড অনুযায়ী, মেহেদী হাসান বাবুসহ চারজনকে ডান্ডাবেড়ি দেওয়া হয়েছে।”


কারাগারের অভ্যন্তরে কীভাবে ইয়াবা প্রবেশ করল এমন প্রশ্নের কোনো সদুত্তর দেননি জেল সুপার শংকর কুমার মজুমদার।

কারাগারের সিআইডি (কারা গোয়েন্দা) হিসেবে দায়িত্বে থাকা আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি আইজি স্যারের অনুমতি ছাড়া কথা বলতে পারবেন না বলে জানিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

কারাগার সূত্রে জানা যায়, গেল ২৫ ডিসেম্বর গভীর রাতে পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোল প্লাজা থেকে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৮ ডিসেম্বর থেকে কচুয়ার একটি হত্যা মামলাসহ একাধিক রাজনৈতিক মামলায় তিনি কারাগারে রয়েছেন। অসুস্থতার কারণে খুলনায় চিকিৎসা শেষে ২৬ ফেব্রুয়ারি বাগেরহাট আদালতে মামলার হাজিরা শেষে বিকেলে কারাগারে নেওয়া হয় মেহেদী হাসান বাবুকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কারাগারের ভেতরে সাবেক চেয়ারম্যানের কাছ থেকে ইয়াবা উদ্ধার

B
BN DESK | 04 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার