Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

BN DESK
10 October 2025, 11:32 AM পড়তে ১ মিনিট
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁচড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চাঁচড়া মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শারমিন আক্তার চাঁচড়া মাঠপাড়া এলাকার সাগর হোসেনের স্ত্রী। এই দম্পতির ৭ বছরের ছেলে আরাব হোসেন ও ৪ বছরের রাজিয়া খাতুন নামে দুটি সন্তান রয়েছে।

স্বজনরা জানায়, বুধবার দুপুরে বৈদ্যুতিক মটরের পানিতে চাল ধুঁতে যান গৃহবধু শারমিন আক্তার। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই গৃহবধু শারমিন আক্তারের মৃত্যু হয়েছে।  

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার