Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ১০

BN DESK
01 September 2026, 07:14 PM পড়তে ১ মিনিট
কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ১০

ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে গেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। 

আজ বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস অন্য আরেক বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, যশোরগামী একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে। এ ঘটনায় কেউ নিহত হননি। তবে ১০ জনের মতো আহত হয়েছেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ১০

B
BN DESK | 13 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার