Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কালোবাজারে তেল বিক্রির দায়ে ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

BN DESK
13 May 2026, 07:42 AM পড়তে ১ মিনিট

জামালপুরের ইসলামপুরে কালোবাজারে তেল বিক্রির অভিযোগে ঝর্না ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার মোশারফগঞ্জ এলাকার ঝর্না ফিলিং স্টেশনে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানে কালোবাজারে তেল বিক্রির সত্যতা পাওয়ায় স্টেশনটির ম্যানেজার মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান ইফতেখার।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানা যায়- দীর্ঘদিন ধরে গোপনে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ আসছিল।

অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার ও প্রচলিত আইনে ওই দণ্ডাদেশ দেওয়া হয়।

ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান ইফতেখার জানান- বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

কালোবাজারে তেল বিক্রির দায়ে ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার