Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 12:40 PM পড়তে ১ মিনিট
কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  নেত্রকোণার সদর থানা শ্রীধরপুর এলাকায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল হোসেনকে (৫১) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ ও র‌্যাব-১৪ এর যৌথ দল কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল হোসেনকে নেত্রকোণার সদর থানা শ্রীধরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

নেত্রকোণা সদর থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সুফিয়া খাতুন (৩৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল হোসেন।

মীর আবিদুর জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি কিছুটা ভেঙে পড়লে সেই সুযোগ কাজে লাগিয়ে আবুল হোসেন কারাগারে অবস্থানরত অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে কাশিমপুর কারাগারের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে জেল ভেঙে পালিয়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে।

গ্রেপ্তার আবুল হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেপ্তার

B
BN DESK | 07 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার