Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিট সংকট; খুমেক হাসপাতালে বন্ধ করোনা পরীক্ষা 

BN DESK
02 September 2026, 07:51 AM পড়তে ১ মিনিট
কিট সংকট; খুমেক হাসপাতালে বন্ধ করোনা পরীক্ষা 

নিউজ ডেস্ক:  র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট শেষ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে বন্ধ রয়েছে করোনাভাইরাসের পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১টার পর থেকেই বন্ধ রয়েছে পরীক্ষা। 

অপরদিকে, খুলনার আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার কিট সরবরাহ নেই। শুধুমাত্র দাকোপ উপজেলায় কিট রয়েছে। এখন পর্যন্ত ৯টি উপজেলার কোনো স্বাস্থ্য কমপ্লেক্সেই করোনা পরীক্ষা শুরু হয়নি। এ তথ্য জানান জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. হিমেল ঘোষ।   

খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, করোনা পরীক্ষার কিট শেষ হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১টার পর থেকে করোনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব বিকল থাকায় সেখানে পরীক্ষা করা যাচ্ছে না। 

তিনি জানান, জরুরিভাবে কিট চেয়ে কয়েক দফা স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কিট পাওয়া মাত্র পুনরায় করোনার পরীক্ষা শুরু হবে। আপাতত উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে মো. হারুন নামে এক রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নেবেন। হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন সুমাইয়া আক্তার সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে করুনা বেগম নামে একজন ভর্তি আছেন।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কিট সংকট; খুমেক হাসপাতালে বন্ধ করোনা পরীক্ষা 

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার