Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরীকে ধর্ষণের ঘটনায় কিশোর আটক

BN DESK
01 September 2026, 07:48 PM পড়তে ১ মিনিট
কিশোরীকে ধর্ষণের ঘটনায় কিশোর আটক

যশোরের শার্শা উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেয়েটির খালাত বোনের দায়ের করা মামলায় শুক্রবার দুপুরে উপজেলার কাশিপুর বাজার থেকে ওই কিশোরকে তারা গ্রেপ্তার করেন বলে শার্শা থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান।

গ্রেপ্তার কিশোরের বাড়ি উপজেলার ডিহি গ্রামে। তার বয়স ১৯ বছর।

মামলার বরাতে ওসি বলেন, মঙ্গলবার রাতে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে ওই কিশোর। পরে মেয়েটির চিৎকারে তার নানি এগিয়ে এলে ছেলেটি পালিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার কিশোরীর খালাতো বোন থানায় একটি মামলা দায়ের করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওসি মনিরুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটি ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে যশোর আদালতে তোলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কিশোরীকে ধর্ষণের ঘটনায় কিশোর আটক

B
BN DESK | 23 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার