Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

BN DESK
02 September 2026, 02:47 PM পড়তে ১ মিনিট
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের এক সদস্যের ছুরিকাঘাতে রয়েল ওরফে হৃদয় (১৮) নামের একজন নিহত হয়েছেন।

ধর্মপাশা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে গাবী হিফজুল কোরআন আশরাফি মাদ্রাসার বার্ষিক ইসলামিক ওয়াজ মাহফিলের অদূরে বসা অস্থায়ী দোকানের সামনে এ ঘটনা ঘটে। কী নিয়ে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হৃদয় বনগাবী গ্রামের আক্কাছ মিয়ার দ্বিতীয় ছেলে। ঘটনার পরপরই তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গুরুতর আহত নিজগাবী গ্রামের শফিকুল ইসলামের ছেলে বাবু ও মজিবুর রহমানের ছেলে অন্তরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

B
BN DESK | 08 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার