Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র আহত

BN DESK
04 September 2026, 11:54 AM পড়তে ১ মিনিট

বরিশালের আগৈলঝাড়ায় সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের লিটন সরদারের ছেলে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হৃদয় সরদারকে (১৬) সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এসএসসি পরীক্ষার্থী আলিম হাওলাদার (১৭) ও সাজিদ হাওলাদারসহ (১৬) ১০-১২ জনের একটি দল হামলা করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত হৃদয় সরদার বলেন, ‘আলিম ও সাজিদ আমাদের এলাকার একটি মেয়েকে উত্ত্যক্ত করায় আমি এর প্রতিবাদ করি। এ কারণে তারা আমাকে কয়েক দফায় মারধর করে।

পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসাও করা হয় কয়েকবার। এরই রেশ ধরে সোমবার মনসুর হাওলাদারের জমিতে কাজ করে ধান কেটে মাথায় করে নিয়ে আসার সময় আবারও তারা ১০-১২ জন আমার ওপর হামলা করে।

এই কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় বিভিন্ন লোকজনকে মারধর ও মেয়েদের উত্ত্যক্ত করে আসছে।’
 
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: বরিশাল আগৈলঝাড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র আহত

B
BN DESK | 06 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার