Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাচিকে হত্যা করলো ভাতিজা

BN DESK
02 September 2026, 01:44 PM পড়তে ১ মিনিট
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাচিকে হত্যা করলো ভাতিজা

নিউজ ডেস্ক:   সুনামগঞ্জের দোয়ারাবাজার  উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রুকশানা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে।

শুক্রবার (১৩ জুন) রাতে এ ঘটনা ঘটে। এ সময় নিহত রুকশানার চার বছর বয়সী মেয়ে তোফা আক্তার আহত হয়।

নিহত রুকশানা বেগম নিয়ামতপুর গ্রামের ফিরিজ আলীর স্ত্রী। অভিযুক্ত যুবক মো. জসিম উদ্দিন (২৬) একই গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে এবং নিহতের ভাতিজা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জসিম উদ্দিন তার চাচি রুকশানা বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। শুক্রবার রাতে সে তার বাড়িতে গিয়ে কুপ্রস্তাব দিলে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে রুকশানার ওপর হামলা চালায়। চিৎকার শুনে আশপাশের মানুষ এসে রুকশানাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, “আমরা খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে জানতে পেরেছি। তারা সম্পর্কে চাচি-ভাতিজা এবং একই পরিবারে বসবাস করতেন। মনে কুমতলব ছিল বলে এলাকাবাসী আমাদের জানিয়েছেন।”

অভিযুক্ত যুবককে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাচিকে হত্যা করলো ভাতিজা

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার