Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমারখালীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

BN DESK
03 September 2026, 03:56 AM পড়তে ১ মিনিট
কুমারখালীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকচাপায় আকাশ আহমেদ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার যদুবয়রা ইউনিয়নের ভাড়ালা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ কুষ্টিয়ার ঝাউদিয়া বন্দনাথপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং ঝাউদিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ বন্ধুদের নিয়ে মোটরসাইকেলযোগে ঝাউদিয়া হতে কুমারখালী যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আকাশ মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়লে দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) চিরঞ্জিত বলেন, ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুমারখালীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

B
BN DESK | 16 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার