Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমারখালীতে ভাবিকে ধর্ষণের মামলায় দেবর গ্রেফতার

BN DESK
05 October 2025, 01:31 PM পড়তে ১ মিনিট
কুমারখালীতে  ভাবিকে ধর্ষণের মামলায় দেবর গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালীতে বড় ভাবিকে ধর্ষণের মামলায় নাঈম হোসেন(২০) দেবরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

আজ বুধবার (৯ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক নাঈম হোসেন (২০) শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

ভুক্তভোগীর বাবা জানান, তার মেয়ের দেবর নাইম হোসেন প্রায়ই তার মেয়েকে কুপ্রস্তাব দিত। সোমবার রাতে তার জামাই পদ্মা নদীতে নৌকায় কাজ করতে গেলে নাঈম রাত ১১টার দিকে তার মেয়ের ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় তিনি কুমারখালী থানায় নাঈমের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। 

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ জানান, বড় ভাবিকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা মঙ্গলবার দেবরের বিরুদ্ধে থানায় একটি এজাহার দেন। রাতে আসামিকে আটক করে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুমারখালীতে ভাবিকে ধর্ষণের মামলায় দেবর গ্রেফতার

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার