Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 10:49 PM পড়তে ১ মিনিট
কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় পাবলিক টয়লেটের দরজা ভেঙে নুর হোসেন নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নুর হোসেন খুলনার লবনচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর হোসেন গতকাল সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। বেলা ১১টার দিকে কুয়াকাটার হোটেল ব্যবসায়ী তার বন্ধু জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন। এসময় সে তার বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে তার স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে ওই টয়লেট সহ অনেক স্থানে খোঁজাখুঁজি করেও কোন খবর না পেয়ে পুলিশে অবহিত করেন। বিকালে এক দম্পত্তি ওই টয়লেটে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ দেখতে কর্তৃপক্ষকে জানায়। তারা টয়লেটের উপর থেকে ওই ব্যক্তিকে পরে থাকতে দেখেন।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হচ্ছে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 16 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার