Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুলাউড়ায় গাড়ি চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

BN DESK
02 September 2026, 02:32 PM পড়তে ১ মিনিট
কুলাউড়ায় গাড়ি চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়ায় সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের তৈমুজ মিয়া ওরফে বাঘা মেম্বারের ছেলে কামরুল হাসান (২১), একই ইউনিয়নের মৃত এলাইছ মিয়ার ছেলে এমদাদুল হক এমরান (৩০) ও রাজনগর উপজেলার কামারচক ইউনিয়নের উম্মতি মিয়ার ছেলে সালাউদ্দিন (২০)।


পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমির উদ্দিন ও হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কের পাশের একটি দোকানের সামনে থেকে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় চুরির মামলা রয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

কুলাউড়ায় গাড়ি চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

B
BN DESK | 25 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার