Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুলাউড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

BN DESK
04 September 2026, 04:07 PM পড়তে ১ মিনিট
কুলাউড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার আলালপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার কামরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়া তার বাবা মরহুম আব্দুল জব্বার ছিলেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোট ভাই।

থানা সূত্রে জানা গেছে, কামরুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় হওয়া মামলার এজাহারনামীয় আসামি। বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানার পুলিশের একটি বিশেষ দল আলালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এজাহারনামীয় আসামি কামরুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

কুলাউড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

B
BN DESK | 25 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার