Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানচাপায় নিহত ২

BN DESK
03 September 2026, 04:15 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় কাভার্ডভ্যানচাপায় নিহত ২

কুষ্টিয়ার মিরপুরের সাহেবনগর এলাকায় কার্ভাডভ্যানের চাপায় দুজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো- মিরপুরের বহলবাড়িয়া গ্রামের ভ্যানচালক মো. বিটু (৪০) ও ভ্যানের আরোহী একই উপজেলার সাহেবনগর গ্রামের গোরা সর্দার (৭০)। দুর্ঘটনায় পথচারী এক শিশুও আহত হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুষ্টিয়ার মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কার্ভাডভ্যান কুষ্টিয়া থেকে পণ্য নিয়ে ঢাকায় যাওয়ার পথে মিরপুর উপজেলার সাহেবনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যানের চালকসহ আরোহী কার্ভাডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানের চালক পলাতক রয়েছে। কাভার্ডভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানচাপায় নিহত ২

B
BN DESK | 31 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার