Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় গাড়িসহ জেলা প্রশাসককে অবরুদ্ধ করে বিক্ষোভ

BN DESK
02 September 2026, 01:07 AM পড়তে ১ মিনিট

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে শহরস্থ মজমপুর গেট এলাকা থেকে জুলাইযোদ্ধা ও কুষ্টিয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ দ্রুত বাতিল করে তাকে কুষ্টিয়াতেই বহাল রাখতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ চলাকালে জেলা প্রশাসক একটি সভায় যোগ দিতে কার্যালয় থেকে বের হলে বিক্ষোভকারীরা গাড়িসহ তাকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে জোহরের নামাজ ও জরুরি বৈঠকের বিষয়টি উল্লেখ করে অনুরোধ করলে শিক্ষার্থীরা তাকে গাড়িসহ যেতে দেন।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে রোববার রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গতকাল রোববার (১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুষ্টিয়াসহ দেশের আরও চার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহারপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় গাড়িসহ জেলা প্রশাসককে অবরুদ্ধ করে বিক্ষোভ

B
BN DESK | 02 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার