Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

BN DESK
03 September 2026, 03:08 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ড্রাম ট্রাক ও দুই মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২০ মে) বিকেল তিনটার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবি সেক্টর সংলগ্ন যোগীপোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়ার সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৫) ও একই এলাকার বাবলুর ছেলে তুষার (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার যোগীপোল নামক স্থানে একটি ড্রাম ট্রাক ও দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুষার ও রাব্বিকে মৃত ঘোষণা করেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার