Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২ 

BN DESK
01 September 2026, 10:28 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন—দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লার বিরোধ চলছিল। রাতে সামিরুল দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। টের পেয়ে ছালিম হোসেন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন ও আব্দুল শেখ এবং মুল্লুক মন্ডলকে (৩৫) চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন এবং আব্দুল শেখের মৃত্যু হয়। আহত মুল্লুক মন্ডল পালিয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার বিকালে দুই গ্রুপের মধ্যে গোলমাল হয়। এর জের ধরে রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এলাকা: কুষ্টিয়া খোকসা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২ 

B
BN DESK | 18 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার