Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

BN DESK
02 September 2026, 03:50 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় যাত্রীবাহী বাস ও মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন (২১) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
 
আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে উপজেলার দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সত্যতা নিশ্চিত করেন চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী।
 
নিহত মনির হোসেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা সুরুজ আলীর ছেলে।
 
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া যাচ্ছিল। পথে দশ মাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা পাটের বস্তা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
এ ব্যাপারে চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, সকালে পাবনা-কুষ্টিয়া হাইওয়ের দশমাইলে শ্যামলী পরিবহন ও মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। মরদেহ স্বজনদের বুঝিয়ে দিয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 23 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার