Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় মিরপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

BN DESK
03 September 2026, 04:42 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় মিরপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক:  কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মিরপুর স্টেশনের কাছেই ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি ঘটে। পোড়াদহ রেলওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মারা যাওয়া জাহাঙ্গীর আলমের বাড়ি জেলার দৌলতপুর উপজেলার আল্লাহদর্গা এলাকায়। তিনি তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশনে থামার জন্য প্রবেশ করছিল। তখন মিরপুর হাটের দিক থেকে দুই রেললাইনের মাঝের পথ দিয়ে স্টেশনের দিকে দৌঁড়ে আসছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় পা পিছলে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ওসি জহুরুল ইসলাম জানান, মারা যাওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ। 

এলাকা: কুষ্টিয়া মিরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় মিরপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

B
BN DESK | 12 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার