Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় বজ্রপাতে ট্রলিচালক নিহত 

BN DESK
10 October 2025, 03:15 PM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় বজ্রপাতে ট্রলিচালক নিহত 

নিউজ ডেস্ক:   কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকায় ধান নিয়ে আসার সময় বজ্রপাতে ট্রলিচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

ট্রলিচালকের নাম আব্দুল কুদ্দুস (২৮)। তিনি চারমাইল এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, আব্দুল কুদ্দুস স্টেয়ারিং ট্রলি চালিয়ে ছাইবাড়ীয়া বিল থেকে ধান আনতে যান। এসময় বজ্রপাতে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন আব্দুল কুদ্দুসকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলে আব্দুল কুদ্দুস নামের এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে।

এলাকা: কুষ্টিয়া মিরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় বজ্রপাতে ট্রলিচালক নিহত 

B
BN DESK | 30 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার