Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাক চাপায় যুবক নিহত

BN DESK
03 September 2026, 04:29 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাক চাপায় যুবক নিহত

নিউজ ডেস্ক:  কুষ্টিয়ার দৌলতপুরে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে ট্রাকের ধাক্কায় সোহাগ হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, সোহাগ মোটরসাইকেলে করে শ্বশুর বাড়ি ডাংমড়কা থেকে ফেরার পথে বাগোয়ান ফজলুল হক গার্লস কলেজের যাত্রী ছাউনির সামনে পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সোহাগ। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। 

ওসি বলেন, “ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাক চাপায় যুবক নিহত

B
BN DESK | 17 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার