Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স-ট্রলি সংঘর্ষে নিহত ১

BN DESK
10 October 2025, 01:59 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স-ট্রলি সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে অনিক ইসলাম (১৮) নামে চালকের এক সহকারী নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্সের ভেতর চালক ঘুমিয়ে পড়ায় অনিকই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

 আজ শনিবার (১৪ জুন) সকাল ৭টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

 

অনিক মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন জানান, আজ সকাল ৭টার দিকে কুষ্টিয়া থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলে পৌঁছালে অ্যাম্বুলেন্সটির সামনের চাকা ফেটে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়।

 

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, নিহত অনিক অ্যাম্বুলেন্সের চালকের সহকারী। চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন এবং অনিক গাড়ি চালিয়ে মেহেরপুর যাচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকেও জব্দ করা হয়েছে।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স-ট্রলি সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার