Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় ইজিবাইক-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

BN DESK
03 September 2026, 04:00 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় ইজিবাইক-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়ার মিরপুরে ইজিবাইক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে জুয়েল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের বালুচর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর এলাকার বাবলুর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ফিড বিক্রি করে খালি নছিমন নিয়ে বাড়ির উদ্দেশে ফিরছিলেন চালক জুয়েল। এ সময় আলমডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী ইজিবাইক বালুচর মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের চালক জুয়েল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকা: কুষ্টিয়া মিরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় ইজিবাইক-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 14 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার