Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় গভীর রাতে স্বামী-স্ত্রীকে বেঁধে গরু-ছাগল লুট

BN DESK
04 September 2026, 02:32 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় গভীর রাতে স্বামী-স্ত্রীকে বেঁধে গরু-ছাগল লুট

নিউজ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর  উপজেলার দৌলতখালী সরদারপাড়া গ্রামে স্বামী-স্ত্রী দুজনকে বেঁধে দুটি গরু ও একটি ছাগল লুটে নিয়ে গেছে ডাকাত দল। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শুক্রবার গভীর রাতে একদল ডাকাত কৃষক মো. নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী পারভিন আক্তারকে বেঁধে দুটি গরু ও একটি ছাগল লুটে নিয়ে যায়।

ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, রাতে একদল ডাকাত বাড়ি প্রবেশ করে আমাকে এবং আমার স্ত্রীকে বেঁধে দুটি গরু ও একটি ছাগল লুটে নেয়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। দুর্বৃত্তরা আমাদের বেঁধে রেখে পশুগুলো নিয়ে চলে যাওয়ার পর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে আমাদের বাঁধন খুলে দেয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় গভীর রাতে স্বামী-স্ত্রীকে বেঁধে গরু-ছাগল লুট

B
BN DESK | 08 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার