Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

BN DESK
10 October 2025, 06:11 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে সাব্বির আহমেদ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 বৃহস্পতিবার (১৯ জুন ) সকাল ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাব্বির আহমেদ কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, রাতে সাব্বির তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘুমের মধ্যেই কোনো এক সময় সাব্বিরকে বিষধর সাপে কামড় দেয়। রাত আনুমানিক ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এর পর সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সাপের কামড়ে বিষক্রিয়ায় সাব্বির নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে কি সাপের কামড়ে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা যায়নি ।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

B
BN DESK | 19 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার