Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় চাঁদার দাবিতে প্রবাসীর বাড়ি ভাঙচুর-লুটপাট

BN DESK
10 October 2025, 02:14 PM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় চাঁদার দাবিতে প্রবাসীর বাড়ি ভাঙচুর-লুটপাট

কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদার দাবিতে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রবাসী মো. শরিফুল ইসলামের (৪২) বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের আতিয়ার রহমান বালিকা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রবাসী শরিফুল ওই এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে কুমারখালী থানা পুলিশ।

শরিফুল ইসলাম বলেন, তিনি প্রায় ১১ বছর হংকংয়ে ছিলেন। বছর খানেক হলো তিনি দেশে ফিরেছেন। আতিয়ার রহমান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের নিজস্ব তিনতলা ভবনে পরিবার নিয়ে বাস করেন।

দেশে ফেরার পর থেকে এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করছিলেন বলে তিনি জানান।

চাঁদা না পেয়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ১৫ থেকে ২০ জন দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ তার পাকা বাড়ির তিনতলায় ঢুকে পড়েন। ঢুকে তারা প্রথমে শরিফুলকে মারধর করেন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ প্রায় ১৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

তার ভাষ্য মতে, চাঁদার টাকা না পেয়ে মাত্র ১৫ থেকে ২০ মিনিটেই ভাঙচুর করে সবকিছু নিয়ে চলে যায় চাঁদাবাজ-সন্ত্রাসীরা। অনেকেরই মুখ কাপড় দিয়ে বাধা থাকলেও তিনি কয়েকজনকে চিনতে পেরেছেন। তবে মামলার পরে তাদের নাম পরিচয় প্রকাশ করবেন।

খবর পেয়ে ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কুমারখালী থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন খাঁন।

কুমারখালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, চাঁদা না পেয়ে এক প্রবাসীর বাড়িতে রাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘরের ভেতরে ব্যাপক ভাঙচুরের আলামত রয়েছে। প্রবাসী শরিফুল ভাঙচুর ও নগদ টাকা, স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ মৌখিকভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় চাঁদার দাবিতে প্রবাসীর বাড়ি ভাঙচুর-লুটপাট

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার