Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় চোর সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যা

BN DESK
03 September 2026, 03:49 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় চোর সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ায় চোর সন্দেহে সুরমান খা (৪৩) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৭টার দিকে শহরের জিকে কলোনির মোতালেবের বাড়ি থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, সুরমানকে মঙ্গলবার রাত ১টার দিকে তুলে নিয়ে যায় হাকিমের লোকজন। এরপর বুধবার সন্ধ্যা পর্যন্ত হাকিমের বাড়িতে আটকে মারধর করা হয়। বুধবার সন্ধ্যা থেকে তাকে আর হাকিমের বাড়ি পাওয়া যায়নি।

নিহতের ভাতিজা সজল বলেন, কলোনির হালিম বিক্রেতা হাকিমের বাড়িতে চুরির ঘটনায় আমার চাচা সুরমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত হাকিম, তার স্ত্রী ও মেয়েকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, হাকিমের লোকজন সুরমানকে মারধর করেছে, এ ঘটনা এলাকার সবাই দেখেছে। দ্রুত হত্যায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এসময় তিনি নিহতের স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন।

এসপি জানান, এরই মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। দোষী বাক্তিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় চোর সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যা

B
BN DESK | 10 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার