Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতাকে মারধরের পর পু‌লি‌শে দিল জনতা

BN DESK
07 September 2026, 05:34 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতাকে মারধরের পর পু‌লি‌শে দিল জনতা

কু‌ষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রলীগের সা‌বেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাসেল হোসেনকে মারধরের পর পু‌লি‌শে দিয়েছে ছাত্র-জনতা।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর)বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে আটকের পর মারধর ক‌রে পুলিশে সোপার্দ করা হ‌য়ে‌ছে ব‌লে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

মারধরের শিকার রা‌সেল হো‌সেন উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

পু‌লিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোট‌রসাইকেল‌যো‌গে রা‌সেলসহ দুজন শহ‌রের মজমপুর গেট এলাকা দি‌য়ে যাওয়ার সময় ছাত্র-জনতা তা‌কে চি‌নে ফে‌লে। এ সময় মোটরসাইকেল থা‌মি‌য়ে রাসেলকে মারধর ক‌রে ছাত্র-জনতা। প‌রে ম‌ডেল থানা পু‌লি‌শের হা‌তে তা‌কে তু‌লে দেওয়া হয়। 

একাধিক সূ‌ত্রে জানা গে‌ছে, কুুষ্টিয়া-৪ (কুমারখালী-‌খোকসা) আসনের সাবেক সদস্য সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জের আর্শীবাদপুষ্ট ছি‌লেন রা‌সেল। সে‌লিম আলতাফ সংসদ সদস্য থাকাকালীন সম‌য়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক কারবারি, অবৈধ বালু উত্তোলনসহ নানা অ‌ভি‌যোগ ছিল রাসেলের বিরু‌দ্ধে। চলতি বছরে উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল করে ভোট ডাকাতির মাধ্যমে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে‌ছি‌লেন বলে অভিযোগ রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান ব‌লেন, গত ১৯ সে‌প্টেম্বর ম‌ডেল থানায় দায়ের হওয়া এক‌টি নাশকতা মামলার আসামি ছি‌লেন রা‌সেল। তাকে কঠোর নজরদা‌রি‌তে রেখেছিল পু‌লিশ। বিকেলে লোকেশন জান‌তে পেরে পু‌লিশ তা‌কে মজমপুর গেট থে‌কে আটক ক‌রে। এ সময় উত্তেজিত জনতা দু-একটা কিলঘুষি মেরে থাক‌তে পা‌রে। তার বিরুদ্ধে কুমারখালী থানায় একাধিক মামলা রয়েছে। তা‌কে বুধবার সকা‌লে আদালতে পাঠানো হ‌বে।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতাকে মারধরের পর পু‌লি‌শে দিল জনতা

B
BN DESK | 12 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার