Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় জ্বালানি খড়ি নেয়ার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

BN DESK
03 September 2026, 02:38 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় জ্বালানি খড়ি নেয়ার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক:   কুষ্টিয়ায় মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নে সাপের কামড়ে শেফালী খাতুন (৪৫) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শনিবার  (১৪ জুন) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শেফালী খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার আব্দুল্লাহর স্ত্রী।

পরিবার সুত্রে জানা যায়, ভোরের দিকে চুলায় ধান সিদ্ধ করার সময় খড়ির ঘর থেকে জ্বালানি খড়ি নেয়ার সময় শেফালী খাতুনের সাপে কাটে। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। 


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এলাকা: কুষ্টিয়া মিরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় জ্বালানি খড়ি নেয়ার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার