Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ ২ জন নিহত

BN DESK
02 September 2026, 02:13 AM পড়তে ১ মিনিট

কুষ্টিয়া সদরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এ ছাড়া, পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষা ডাঙায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিকাশ আলী (৪৫) ও সাফায়েত হোসেন (৩৫)। তারা দুজন পিকআপে ছিলেন এবং ঘোড়া ব্যবসায়ী বলে জানা গেছে। আহত ও নিহত সবার বাড়ি নড়াইল জেলায়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, পাবনা থেকে পাঁচটি ঘোড়া কিনে পাঁচজন ব্যবসায়ী খুব সকালে পিকআপে করে নড়াইল যাওয়ার পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙা বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা ঘোড়ার পাঁচ ব্যবসায়ী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহত বিকাশ এবং সাফায়েতকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় আরও তিনজন ব্যবসায়ী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ছাড়া, এই দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়া মারা গেছে। বর্তমানে নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। হতাহতদের বাড়ি নড়াইল জেলায় বলেও জানান ওসি।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ ২ জন নিহত

B
BN DESK | 17 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার